পূবালী ব্যাংক পিএলসি সম্প্রতি টেকনিশিয়ান (ইলেকট্রিশিয়ান) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে।
প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্রের কপি সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করা আবশ্যক।
মহাব্যবস্থাপক, পূবালী ব্যাংক পিএলসি, মানবসম্পদ বিভাগ (৫ম তলা), প্রধান কার্যালয়, ২৬ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৪।
এ বিষয়ে বিস্তারিত জানতে পূবালী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করুন।