শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে কারিগরি চাকরি মেলা: ৩ হাজার পদে নিয়োগের সুযোগে ২৫ হাজার আবেদন পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ ২০২৬: ৩৭টি শূন্য পদে বিশাল সার্কুলার শক্তি ফাউন্ডেশনে বিশাল নিয়োগ! অভিজ্ঞতা ছাড়াই ১২৩০ জনের চাকরির সুযোগ। দিনাজপুর কর অঞ্চল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Taxes Zone Dinajpur Job Circular 2026 বেসরকারি সংস্থা সেতু (SETU) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NGO Job Circular 2026 বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BARI Job Circular 2026 বিআইডব্লিউটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BIWTA Job Circular 2026 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DNC Job Circular 2026 🇧🇩 পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৬ | ই-পাসপোর্ট আবেদন ও ফি নির্দেশিকা প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Betopia Group Job Circular 2026 তথ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | PID Job Circular 2026 বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Police ASI Job Circular 2026 বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Navy Job Circular 2026 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | SUST Job Circular 2026 মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | MTB Bank Job Circular 2026 বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BRDB Job Circular 2026 ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BRAC Job Circular 2026 বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Navy Job Circular 2026 টেলিযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DOT Job Circular 2026 জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | National University NU Job Circular 2026
শীতকালে গলা ব্যথা এড়াতে যেসব খাবার খালি পেটে খাওয়া উচিত নয়
/ ৭৮৮ দেখা হয়েছে
তারিখ ও সময় শনিবার, ২৩ মে ২০২৬

শীত এলেই অনেকের সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায় গলা ব্যথা, খুসখুসে ভাব ও সর্দি–কাশি। চিকিৎসকদের মতে, শীতকালে এসব সমস্যার একটি বড় কারণ হতে পারে ভুল খাদ্যাভ্যাস, বিশেষ করে সকালের নাশতায় কী খাওয়া হচ্ছে, তা।

বিশেষজ্ঞরা বলছেন, সকালবেলার খাবার শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু শীতকালে খালি পেটে কিছু নির্দিষ্ট খাবার খেলে শরীরের ইমিউন সিস্টেম সাময়িকভাবে দুর্বল হয়ে যেতে পারে। এতে ঠাণ্ডা লাগা, ভাইরাল সংক্রমণ ও গলা ব্যথার ঝুঁকি বেড়ে যায়।

যেসব খাবার শীতকালে খালি পেটে এড়িয়ে চলা জরুরি

ফ্রিজের খাবার ও ঠাণ্ডা দুধ
সকালে খালি পেটে ঠাণ্ডা খাবার বা ফ্রিজের দুধ খেলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা হঠাৎ কমে যেতে পারে। এর ফলে গলা সংবেদনশীল হয়ে পড়ে এবং ঠাণ্ডা লাগা বা গলা ব্যথার আশঙ্কা বাড়ে।

টক খাবার ও পানীয়
লেবুর রস, ভিনেগারযুক্ত পানীয় বা অতিরিক্ত টক খাবার খালি পেটে খেলে গলার ভেতরের আবরণে জ্বালা সৃষ্টি হতে পারে। এতে খুসখুসে ভাব বাড়ে এবং সংক্রমণের ঝুঁকিও থাকে।

চিনি ও অতিরিক্ত মিষ্টি খাবার
সকালের শুরুতেই মিষ্টি খাবার খেলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে দুর্বল হয়ে যায়। এর ফলে ভাইরাসজনিত সর্দি-কাশি ও গলা ব্যথা সহজেই আক্রমণ করতে পারে।

কী করবেন

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শীতকালে সকালের নাশতায় হালকা গরম ও সহজপাচ্য খাবার খাওয়া ভালো। এতে শরীর উষ্ণ থাকে এবং ইমিউন সিস্টেমও সক্রিয় থাকে।

সঠিক খাদ্যাভ্যাসই পারে শীতকালে গলা ব্যথা ও ঠাণ্ডাজনিত সমস্যা থেকে আপনাকে অনেকটাই সুরক্ষিত রাখতে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Total Post : 154