শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে কারিগরি চাকরি মেলা: ৩ হাজার পদে নিয়োগের সুযোগে ২৫ হাজার আবেদন পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ ২০২৬: ৩৭টি শূন্য পদে বিশাল সার্কুলার শক্তি ফাউন্ডেশনে বিশাল নিয়োগ! অভিজ্ঞতা ছাড়াই ১২৩০ জনের চাকরির সুযোগ। দিনাজপুর কর অঞ্চল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Taxes Zone Dinajpur Job Circular 2026 বেসরকারি সংস্থা সেতু (SETU) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NGO Job Circular 2026 বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BARI Job Circular 2026 বিআইডব্লিউটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BIWTA Job Circular 2026 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DNC Job Circular 2026 🇧🇩 পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৬ | ই-পাসপোর্ট আবেদন ও ফি নির্দেশিকা প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Betopia Group Job Circular 2026 তথ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | PID Job Circular 2026 বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Police ASI Job Circular 2026 বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Navy Job Circular 2026 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | SUST Job Circular 2026 মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | MTB Bank Job Circular 2026 বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BRDB Job Circular 2026 ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BRAC Job Circular 2026 বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Navy Job Circular 2026 টেলিযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DOT Job Circular 2026 জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | National University NU Job Circular 2026
ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে লাগবে যেসব কাগজপত্র
/ ৯১৭ দেখা হয়েছে
তারিখ ও সময় শনিবার, ৩০ মে ২০২৬
ফ্যামিলি কার্ড অনলাইন আবেদন 2026, ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডের আবেদন, ফ্যামিলি কার্ড আবেদন ফরম, ফ্যামিলি কার্ড আবেদন 2026, ফ্যামিলি কার্ড কিভাবে পাবো, ফ্যামিলি কার্ড আবেদন লিংক, ফ্যামিলি কার্ড করার নিয়ম, ফ্যামিলি কার্ড কি, টিসিবি ফ্যামিলি কার্ড অনলাইন আবেদন 2025,

দরিদ্র ও নিম্ন-আয়ের পরিবারের জন্য ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১০ মার্চ করার কথা রয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি জেলার একটি করে ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের আগেই হতদরিদ্র পরিবারের হাতে এই কার্ড পৌঁছে দিতে কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে একটি মন্ত্রিসভা কমিটিও গঠন করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, প্রান্তিক ও নিম্ন-আয়ের জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে।

কমিটিতে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিব পর্যায়ের ১৪ জন সদস্য রয়েছেন। তারা প্রকল্প বাস্তবায়নের নীতিমালা ও কাঠামো চূড়ান্ত করবেন।

সূত্র জানায়, পাইলট প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। এছাড়া কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের ব্যবস্থাও রাখা হতে পারে।

সমাজকল্যাণমন্ত্রী জানিয়েছেন, হতদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এই কার্ড দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে

এখনো পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। তবে আগ্রহীদের প্রাথমিকভাবে যেসব কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে—

  • জাতীয় পরিচয়পত্র (NID)

  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি

  • একটি সচল মোবাইল নম্বর

পাইলট প্রকল্প শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফরম সংগ্রহ করা যাবে। পাশাপাশি দ্রুত ও সহজ প্রক্রিয়ার জন্য একটি অনলাইন আবেদন পোর্টাল চালুর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

জানা গেছে, প্রতি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এই কার্ডের মাধ্যমে নির্ধারিত মাসিক আর্থিক সহায়তা বা পণ্যসামগ্রী গ্রহণ করা যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Total Post : 154