গ্রামীণ ব্যাংক সম্প্রতি শিক্ষানবিস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে হতে পারে।
যোগ্যতার শর্তাবলি:
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছরের স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা তিন বছরের স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
সব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে।
তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বয়স:
৮ ডিসেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
প্রশিক্ষণ পদ্ধতি ও বেতন সুবিধা:
প্রথম পর্ব (৬ মাস):
মাসিক ভাতা:১৩,০০০ টাকা (স্থিরকৃত)
দ্বিতীয় পর্ব (পরবর্তী ৬ মাস):
মাসিক ভাতা:১৫,০০০ টাকা (স্থিরকৃত)
চূড়ান্ত নিয়োগ:
প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে।