শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে চাকরি ২০২৬ | ২৪ পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ মার্চ বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে চাকরির আবেদন যেভাবে করবেন (২০২৬) বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে নিয়োগ ২০২৬: ১০২টি পদে আবেদন করার সুযোগ অর্থ মন্ত্রণালয়ের প্রকল্পে চাকরির সুযোগ ২০২৬ | আবেদন শেষ ১২ মার্চ বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ ২০২৬ – Sainik job circular 2026 apply online বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ | TRC Police Circular 2026 আবেদন পদ্ধতি ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে লাগবে যেসব কাগজপত্র শীতকালে গলা ব্যথা এড়াতে যেসব খাবার খালি পেটে খাওয়া উচিত নয় ২৮ শতাংশ শূন্যপদে বিপর্যস্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তর যবিপ্রবিতে অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে ৪২ জন শিক্ষক নিয়োগ সাপ্তাহিক দুই দিনের ছুটিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নিয়োগ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে চাকরির নতুন সুযোগ—৩ পদে নিয়োগ বাংলাদেশ বিমানবাহিনীতে বেসামরিক পদে বিশাল নিয়োগ, মোট পদ সংখ্যা ৩০৮ Bar Shooting in Anaconda, Montana Leaves Four Dead; Suspect Still at Large Trump’s ‘Big Beautiful Bill’ Sparks Intense Debate as House Narrowly Approves Procedural Vote 🚗 Android Automotive Gets Smarter: Apps Now Adapt to Driving Modes 🔥 Best Gaming Laptops Under $500 in 2025 – Budget Picks from Walmart & Amazon Best Memorial Day Gaming Laptop Deals 2025 — Top 7 Offers You Shouldn’t Miss Massive Job Opportunity at Biman Bangladesh Airlines: 662 Vacancies Across 13 Categories Revised Schedule for Senior Staff Nurse Oral Examination Published

নৌবাহিনী কমিশন্ড অফিসার নিয়োগ ২০২৫: আবেদন চলছে, সুযোগ ও প্রক্রিয়া বিস্তারিত

আদর্শ / ৫ দেখা হয়েছে
তারিখ ও সময় বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
নৌবাহিনী কমিশন্ড অফিসার নিয়োগ ২০২৫

বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৫-বি ডিইও ব্যাচের জন্য সরাসরি কমিশন্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষা ও ইঞ্জিনিয়ারিং শাখায় নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

নিয়োগের শাখা ও যোগ্যতা:

১. শিক্ষা শাখা (বিবিধ বিষয়): পদার্থ, রসায়ন, বাংলা ও ইংরেজিতে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে। ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে নির্দিষ্ট গ্রেড শর্ত প্রযোজ্য।

২. শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ারিং): কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং বিএসসিতে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) প্রয়োজন।

শারীরিক যোগ্যতা:

পুরুষদের জন্য ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ও সম্প্রসারিত ৩২ ইঞ্চি। নারীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত ৩০ ইঞ্চি।

বাছাইপ্রক্রিয়া:

আগামী ১৯ থেকে ২৩ জানুয়ারি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার পর আইএসএসবি পরীক্ষা ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবশেষে নৌবাহিনী সদর দপ্তরে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হবে।

সুযোগ-সুবিধা:

চূড়ান্ত নিয়োগপ্রাপ্তরা সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন পাবেন। মেধাবী কর্মকর্তাদের জন্য দেশি-বিদেশি প্রশিক্ষণ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ, পরিবারের শিক্ষার সুযোগসহ নানা সুবিধা থাকবে।

আবেদনের নিয়মাবলি:

প্রার্থীরা নৌবাহিনীর ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদন ফি ৭০০ টাকা মোবাইল ব্যাংকিং বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে। নিয়োগসংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ: নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা, ফোন: (০২) ৯৮৩৬১৪১-৯, হেল্পলাইন: ০১৭৬৯৭০২২১৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রিলেটেড সব পোস্ট পড়ুন....
Theme Created By ThemesDealer.Com