সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি: বেতন ১ লাখ ৪৫ হাজার টাকা ও সার্বক্ষণিক গাড়ির সুবিধা
আদর্শ
/ ৩
দেখা হয়েছে
তারিখ ও সময়
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
সেয়ার করুন
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি তাদের এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স) পদে একজন কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরির ধরন চুক্তিভিত্তিক এবং বেতনসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে।
নিয়োগের বিস্তারিত:
পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স) পদসংখ্যা: ১
যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর/এমবিএ/এমবিএস ডিগ্রি।
অথবা এফসিএ/এফসিএমএসহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর।
তৃতীয় বিভাগ/সমমান গ্রহণযোগ্য নয়।
সিজিপিএ (৫-এর স্কেলে): অন্তত ৩.৫
সিজিপিএ (৪-এর স্কেলে): অন্তত ২.৫
অভিজ্ঞতা:
মোট ২০ বছরের অভিজ্ঞতা।
সিনিয়র ম্যানেজমেন্ট (ডিজিএম বা সমমান) পদে: অন্তত ৫ বছর।
জেনারেশন/ট্রান্সমিশন/ডিস্ট্রিবিউশন ইউটিলিটিস: ৫ বছরের অভিজ্ঞতা।
বিশেষ দক্ষতা:
আর্থিক বিধি-বিধান, পিপিএ ও পিপিআর সম্পর্কিত জ্ঞান।
নেতৃত্ব, কোম্পানি আইন, ট্যাক্স/ভ্যাট আইন, করপোরেট গভর্ন্যান্স ও স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট।
কম্পিউটারে দক্ষতা এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।